🌿 ভূমিকা:🌿
এই পৃথিবীতে আমরা প্রায়ই একটা অদ্ভুত সত্য দেখতে পাই—
মানুষের মূল্য অনেক সময় তার চরিত্রে নয়, বরং তার টাকায় মাপা হয়। যার কাছে টাকা থাকে, তার ভুলও মানুষ সহজে ক্ষমা করে দেয়, তার অন্যায়ও অনেক সময় ভালো কাজের মতো মনে হয়। আর যার কাছে টাকা নেই, তার ভালো কাজও অনেক সময় কারও চোখে পড়ে না। 💔
সমাজের এই নীরব সত্যটা অনেক মানুষ প্রতিদিন অনুভব করে, কিন্তু খুব কম মানুষই সেটা বলতে পারে। গরিব মানুষের কষ্ট, অপমান আর নীরব সংগ্রাম অনেক সময় মানুষের চোখের আড়ালেই থেকে যায়। অথচ সেই মানুষগুলোর হৃদয়ই অনেক সময় সবচেয়ে বড় হয়।
আজকের এই গল্পটি ঠিক তেমনই একটি বাস্তবতার গল্প—
একজন গরিব কিন্তু সৎ মানুষের জীবন, আর একজন ধনী কিন্তু অহংকারী মানুষের গল্প। এই গল্পে আছে সমাজের কঠিন সত্য, মানুষের আচরণের পরিবর্তন, আর জীবনের এমন কিছু মুহূর্ত যা হয়তো আমাদের নিজের জীবনকেও নতুন করে ভাবতে বাধ্য করবে। 😔
এই গল্পটি হয়তো পড়তে পড়তে আপনার মনেও একটি প্রশ্ন জাগবে—
সত্যিই কি এই সমাজে মানুষের মূল্য তার চরিত্রে, নাকি তার টাকায়? 💭
গল্পের নাম:যার কাছে টাকা আছে।💔
গ্রামের নাম ছিলো শান্তিপুর। ছোট্ট একটা গ্রাম, কিন্তু সেখানে মানুষের মন ছিলো অনেক বড়—কমপক্ষে সবাই তাই ভাবতো। কিন্তু সময়ের সাথে সাথে বোঝা গেলো, মানুষের মন বড় না… বড় হচ্ছিলো শুধু টাকার দাম। 💸
এই গ্রামের এক গরিব ছেলে ছিলো, নাম তার,রাকিব। ❤
রাকিবের
বাবা ছোটবেলায় মারা গিয়েছিলো, মা মানুষের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালাতেন। রাকিব ছোট থেকেই খুব ভদ্র আর পরিশ্রমী ছিলো। সে সবসময় বলতো—
“মা, একদিন আমি বড় মানুষ হবো। কিন্তু টাকায় নয়… মানুষের ভালোবাসায়।” 😊
তার মা হাসতেন, কিন্তু মনে মনে ভাবতেন—
“এই সমাজে ভালো মানুষ হয়ে বাঁচা এত সহজ না বাবা…”
রাকিব পড়াশোনা করতো আর পাশাপাশি বাজারে ছোটখাটো কাজ করতো। কারো বাজারের ব্যাগ ধরে দিতো, কারো দোকানে মাল তুলতে সাহায্য করতো। সবাই তাকে ভালো বলতো, কিন্তু কেউ কখনো তাকে সাহায্য করতো না।
একই গ্রামে থাকতো আরেকজন ছেলে—রাশেদ।
রাশেদের বাবা ছিলেন গ্রামের সবচেয়ে ধনী মানুষ। বড় ব্যবসা, বড় বাড়ি, গাড়ি… সব ছিলো তাদের। টাকা যেন তাদের ঘরের বাতাসের মতো ছিলো। 💰
কিন্তু রাশেদের স্বভাব ছিলো একেবারে উল্টো।
সে অহংকারী, রাগী আর মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করতো।
একদিন বাজারে একটা ঘটনা ঘটলো।
রাকিব তখন বাজারে এক বৃদ্ধ লোককে রাস্তা পার করিয়ে দিচ্ছিলো। ঠিক তখনই রাশেদের গাড়ি এসে খুব জোরে ব্রেক করলো।
রাশেদ গাড়ি থেকে নেমে চিৎকার করে বললো—
“এই! রাস্তার মাঝখানে নাটক করছিস কেন?”
রাকিব শান্তভাবে বললো,
“চাচাকে রাস্তা পার করিয়ে দিচ্ছিলাম।”
রাশেদ রেগে গিয়ে তাকে ধাক্কা দিলো। বৃদ্ধ লোকটা ভয়ে কাঁপতে লাগলেন।
কিন্তু আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষরা কি করলো জানো?
কেউ কিছু বললো না… 😔
কারণ সবাই জানতো—
রাশেদের সাথে লাগা মানে বিপদ।
বরং কয়েকজন বললো,
“আরে রাশেদ ভাই, ছেলেপেলেরা তো এমনই করে…”
রাকিব তখন চুপচাপ দাঁড়িয়ে ছিলো।
তার চোখে পানি চলে এসেছিলো, কিন্তু সে কিছু বললো না।
সেই দিন প্রথমবার সে বুঝলো—
যার কাছে টাকা আছে, তার করা খারাপ কাজও সমাজ ভালো বলে দেখে।
কিছুদিন পরে আরেকটা ঘটনা ঘটলো।
গ্রামের স্কুলে নতুন একটা লাইব্রেরি বানানোর কথা উঠলো। সবাই টাকা তুলছিলো।
রাকিব তার জমানো ৫০০ টাকা দিলো।
ওটা তার জন্য অনেক বড় টাকা ছিলো।
কিন্তু যখন ঘোষণা করা হলো কে কত টাকা দিলো…
তখন কেউ রাকিবের নামই নিলো না।
কিন্তু রাশেদ ১০,০০০ টাকা দিলো।
সবাই হাততালি দিলো 👏
সবাই বললো—
“রাশেদ খুব ভালো ছেলে!”
“গ্রামের গর্ব!”
“এমন ছেলে থাকলে গ্রামের উন্নতি হবেই!”
রাকিব চুপচাপ দাঁড়িয়ে ছিলো।
সে মনে মনে বললো—
“আমি কম টাকা দিয়েছি বলে কি আমার মন ছোট হয়ে গেলো?” 💔
কিছুদিন পরে গ্রামের এক গরিব মেয়ের বিয়ে ছিলো।
মেয়েটার বাবা খুব চিন্তায় ছিলেন।
রাকিব নিজের কষ্টের জমানো কিছু টাকা দিয়ে সাহায্য করলো।
কাউকে কিছু না বলেই দিয়ে দিলো।
কিন্তু ঠিক ওই সময় রাশেদও সেখানে গেলো।
সে সবার সামনে ২০০০ টাকা দিলো।
সাথে সাথে লোকজন বলতে লাগলো—
“ওহ! কি দয়ালু ছেলে!”
“রাশেদের মতো মানুষ খুব কম আছে!”
রাকিব তখন এক কোণে দাঁড়িয়ে ছিলো।
মেয়েটার বাবা এসে চুপচাপ তার হাত ধরলেন।
ধীরে বললেন—
“বাবা, তুই যে সাহায্য করলি… আল্লাহ তোকে ভালো রাখুক।” 🥺
এই কথাটা শুনে রাকিবের চোখ ভিজে গেলো।
কারণ সে বুঝলো—
সবাই না হলেও, কেউ কেউ সত্যটা দেখে।
কিন্তু সমাজের বেশিরভাগ মানুষ শুধু টাকা দেখে।
একদিন রাতে একটা বড় ঘটনা ঘটলো।
রাশেদ মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিলো।
গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক গরিব মানুষের দোকানে ঢুকে গেলো।
দোকানটা পুরো ভেঙে গেলো।
দোকানদার কান্না করে বলছিলেন—
“আমার সব শেষ হয়ে গেলো… আমার সংসার চলবে কিভাবে?” 😭
কিন্তু কি হলো জানো?
পরদিন সকালে গ্রামের বড় বড় লোকেরা এসে বললো—
“আরে ভুল তো মানুষেরই হয়।”
“রাশেদ তো ভালো ছেলে।”
“ওর বাবার এত অবদান এই গ্রামে!”
কিছুদিনের মধ্যেই বিষয়টা চাপা পড়ে গেলো।
দোকানদার কয়েকদিন পরে গ্রাম ছেড়ে চলে গেলেন।
আর রাশেদ?
সে আগের মতোই ঘুরে বেড়াতে লাগলো।
রাকিব সব দেখছিলো।
তার বুকের ভিতর একটা প্রশ্ন জ্বলছিলো—
“এই সমাজে কি সত্যিই ভালো মানুষ হওয়ার কোনো মূল্য নেই?” 😔
বছর কেটে গেলো।
রাকিব পড়াশোনা শেষ করে শহরে চলে গেলো।
কঠোর পরিশ্রম করে একটা ছোট চাকরি পেলো।
ধীরে ধীরে সে নিজের জীবন গড়ে তুললো।
অন্যদিকে রাশেদ তার বাবার টাকায় বিলাসী জীবন কাটাতে লাগলো।
একদিন হঠাৎ খবর এলো—
রাশেদের বাবা মারা গেছেন।
সব সম্পত্তি রাশেদের হাতে এলো।
কিন্তু সে টাকার মূল্য বুঝতো না।
বন্ধুদের সাথে আড্ডা, মদ, জুয়া… এসবেই দিন কাটতো।
কিছু বছরের মধ্যেই তার ব্যবসা প্রায় শেষ হয়ে গেলো।
একদিন সেই বড় বাড়িটাও বিক্রি হয়ে গেলো।
মানুষ ধীরে ধীরে তার থেকে দূরে সরে যেতে লাগলো।
কারণ এখন তার কাছে আর টাকা নেই।
একদিন বিকেলে রাশেদ বাজারে দাঁড়িয়ে ছিলো।
হঠাৎ দেখলো সামনে একটা গাড়ি থামলো।
গাড়ি থেকে নামলো একজন মানুষ।
পরিপাটি পোশাক, শান্ত মুখ।
সে আর কেউ না…
রাকিব।
এখন সে শহরের একজন সফল মানুষ।
রাশেদ লজ্জায় মাথা নিচু করে ফেললো।
রাকিব এগিয়ে এসে বললো—
“কেমন আছো?”
রাশেদ ধীরে বললো—
“ভালো না… এখন বুঝতে পারছি, টাকা থাকলে মানুষ পাশে থাকে… না থাকলে কেউ থাকে না।”
রাকিব হালকা হেসে বললো—
“আমি তো সবসময় বলতাম… মানুষের মূল্য টাকায় না।”
রাশেদের চোখে পানি চলে এলো।
সে বললো—
“আমি অনেক খারাপ ছিলাম… সবাই তখনও আমাকে ভালো বলতো।”
রাকিব ধীরে বললো—
“কারণ তখন তোমার কাছে টাকা ছিলো।”
তারপর সে একটু থেমে বললো—
“কিন্তু একটা কথা মনে রাখো…
মানুষের আসল পরিচয় টাকা না… তার ব্যবহার।”
রাশেদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো।
চারপাশে মানুষ হাঁটছিলো, দোকান চলছিলো, বাজারের কোলাহল ছিলো…
কিন্তু সেই মুহূর্তে যেন সবকিছু থেমে গেলো।
কারণ সেই দিনের সবচেয়ে বড় সত্যটা আবার প্রমাণিত হলো—
💔 যার কাছে টাকা আছে, তার করা খারাপ কাজও সমাজ ভালো বলে দেখে…
আর যার কাছে টাকা নেই, তার ভালো কাজও অনেক সময় কেউ দেখে না।
কিন্তু তবুও পৃথিবীটা পুরো অন্ধকার না।
কারণ কোথাও না কোথাও…
