ভূমিকা:
জীবন মানেই সম্পর্ক আর প্রয়োজনের এক অদ্ভুত খেলা। অনেক সময় আমরা মানুষকে কাছে পাই শুধু প্রয়োজনের জন্য, আর প্রয়োজন শেষ হলেই ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়। এই গল্পটি এমনই একটি বাস্তব জীবনের গল্প, যেখানে একজন ছেলে তার পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য নিজের স্বপ্ন ত্যাগ করে শহরে চলে যায়। কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারে, মানুষ সবসময় ভুলে যায় না, কেবল প্রয়োজন শেষ হওয়ায় আর যোগাযোগ রাখে না।
এই গল্পটি আমাদের শেখায় —প্রয়োজনের ছায়ার নিচে যে ভালোবাসা, তাও অনেক সময় নীরবভাবে একাকিত্বে হারিয়ে যায়। 🌿💔
গল্পের নাম:প্রয়োজন ফুরোলেই।😅
একটা সুন্দর গ্রাম ছিলো। 🌿
নাম তার মধুপুর। 🌼
গ্রামটা খুব বড় ছিলো না।
কিন্তু খুব শান্ত ছিলো। 🌳
চারদিকে বড় বড় গাছ ছিলো।
পাখির ডাক শোনা যেতো।
বিকেল হলেই ঠান্ডা বাতাস বইতো।
গ্রামের মাঝখান দিয়ে একটা ছোট কাঁচা রাস্তা ছিলো। 🛤️
সেই রাস্তা দিয়ে মানুষ ধীরে ধীরে হাঁটতো।
কেউ কাজে যেতো।
কেউ বাজারে যেতো। 🚶♂️
সেই গ্রামেই বাস করতো এক সাধারণ পরিবার। 🏡
পরিবারের বড় ছেলের নাম ছিলো রাশেদ।
রাশেদের পরিবার খুব ধনী ছিলো না।
তার বাবা ছিলেন একজন দিনমজুর।
প্রতিদিন সকালে কাজের খোঁজে বের হতেন।
আর সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরতেন। 😔
রাশেদের মা সংসার সামলাতেন।
আর রাশেদের ছিলো দুই ছোট ভাই এবং একটি ছোট বোন।
ছোটবেলা থেকেই রাশেদ খুব শান্ত স্বভাবের ছেলে ছিলো।
অন্য ছেলেরা যখন মাঠে খেলাধুলা করতো
তখন রাশেদ বই নিয়ে বসে থাকতো। 📖
আবার কখনো বাবার কাজে সাহায্য করতো।
তার বাবা মাঝে মাঝে তার মাথায় হাত রেখে বলতেন—
“রাশেদ, তুই মানুষ হ।
তুই যদি মানুষ হতে পারিস,
আমাদের কষ্ট একদিন শেষ হবে।”
রাশেদ বাবার সেই কথাটা খুব মনে রাখতো। 💔
কিন্তু মানুষের জীবন সবসময় নিজের ইচ্ছামতো চলে না।
এক বছর পর হঠাৎ রাশেদের বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। 🤒
ধীরে ধীরে তিনি আর কাজ করতে পারলেন না।
সংসারে তখন অভাব শুরু হয়ে গেল। 😞
একদিন রাতে ঘরের ভিতর সবাই চুপচাপ বসে ছিলো।
মাটির ঘরের ছোট্ট বাতি জ্বলে উঠেছিল। 🕯️
রাশেদের মা চুপচাপ বসে ছিলেন।
তার চোখে চিন্তার ছাপ স্পষ্ট ছিলো।
রাশেদ সেই দৃশ্যটা দেখে বুঝলো—
এভাবে আর চলবে না।
সেই রাতেই সে মাকে বললো—
“আম্মা, আমি শহরে যাব।
আমি কাজ করব।”
মা অবাক হয়ে বললেন—
“তোর পড়াশোনা?”
রাশেদ একটু চুপ করে থেকে আস্তে বললো—
“সংসারটা আগে।
পড়াশোনা পরে হবে।”
পরের সপ্তাহেই রাশেদ শহরে চলে গেলো।
শহরের জীবনটা তার জন্য খুব কঠিন ছিলো।
একটা ছোট গার্মেন্টস কারখানায় কাজ পেলো সে।
সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হতো।
কাজের চাপ ছিলো।
শরীরের ক্লান্তি ছিলো।
আর ছিলো একা একটা ছোট ঘরে থাকা।
সবকিছুই তার জন্য নতুন ছিলো।
কিন্তু মাসের শেষে যখন সে বাড়িতে টাকা পাঠাতো।
তখন তার মনে হতো সে যেন পৃথিবীর সবচেয়ে বড় কাজটা করেছে।
মা ফোন করে বলতেন—
“বাবা, তোর পাঠানো টাকায় আজ ঘরে চাল এসেছে।”
ছোট ভাই খুশি হয়ে বলত—
“ভাইয়া, আমি আবার স্কুলে ভর্তি হয়েছি।” 📚
সেই কথাগুলো শুনে রাশেদের চোখে পানি চলে আসতো। 😢
সে নিজের জন্য খুব কমই খরচ করতো।
নতুন জামা কিনতো না।
ভালো খাবারও খুব কম খেতো।
কারণ তার মাথায় সবসময় একটা চিন্তা থাকতো—
বাড়িতে টাকা পাঠাতে হবে।
এভাবেই বছর কেটে গেলো। ⏳
সংসারের অবস্থা ধীরে ধীরে একটু ভালো হতে লাগলো।
ছোট ভাই পড়াশোনা শেষ করলো।
বোনের বিয়েও হয়ে গেলো। 💍
গ্রামের মানুষ তখন রাশেদের খুব প্রশংসা করতো।
সবাই বলতো—
“ছেলেটা অনেক কষ্ট করে সংসারটা দাঁড় করিয়েছে।”
কিন্তু সময়ের সাথে সাথে একটা অদ্ভুত পরিবর্তন আসতে লাগলো।
যখন সংসারে কষ্ট ছিলো।
তখন সবাই রাশেদের খোঁজ নিতো।
তার পাঠানো টাকার অপেক্ষা করতো।
তার ফোন এলে সবাই খুশি হয়ে যেতো।
কিন্তু যখন ধীরে ধীরে সব ঠিক হয়ে গেলো…
তখন সেই অপেক্ষাটাও যেন কমে গেলো।
এখন ভাই ব্যস্ত নিজের কাজ নিয়ে।
বোন ব্যস্ত তার নতুন সংসার নিয়ে।
বাড়িতে আগের মতো কেউ আর রাশেদের ফোনের জন্য অপেক্ষা করে না।
একদিন ছুটিতে রাশেদ গ্রামে ফিরে এলো। 🏡
সে ভেবেছিল সবাই খুব খুশি হবে।
অনেক গল্প হবে।
আগের মতো সবাই একসাথে বসবে।
কিন্তু বাড়িতে গিয়ে সে বুঝলো—
অনেক কিছু বদলে গেছে।
সবাই এখন নিজের নিজের জীবনে ব্যস্ত।
রাশেদ উঠানে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে ছিলো।
হালকা বাতাস বইছিলো।
কিন্তু তার বুকের ভেতরটা অদ্ভুত ফাঁকা লাগছিলো।
সেই মুহূর্তে সে একটা কঠিন সত্য বুঝলো—
মানুষ সবসময় কাউকে ভুলে যায় না।
শুধু যখন কাউকে খুব দরকার হয়।
তখন তাকে খুব কাছের মনে হয়।
আর যখন সেই দরকারটা শেষ হয়ে যায়…
তখন ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়। 💔
রাশেদ আস্তে করে নিজের মনেই বললো—
“কেউ আসলে কাউকে ভুলে যায় না।
