ভালোবাসা শুধু জীবিত অবস্থায় নয়, মৃত্যুর পরেও থেকে যায়। এক মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, আর সন্তানের সেই ভালোবাসার দেরিতে পৌঁছানো—এই গল্প “শেষ দেখা” সেই অব্যক্ত কষ্টের প্রতিচ্ছবি।
গল্পের নাম: শেষ দেখা। 😅
ছোট্ট নিশান ছিলো খুব মায়াবী এক ছেলে। মায়ের চোখে সে ছিলো পুরো পৃথিবী 🌍।
বাবা অনেক আগেই মারা গেছে, তাই মা-ই ছিলো নিশানের সব।
প্রতিদিন মা’কে জড়িয়ে ধরে বলত,“মা, একদিন তোমার জন্য বড় কিছু করব। তোমার জন্য সুন্দর একটা
দালানবাড়ি বানাব 🏠।”মা হাসতেন, চুপচাপ নিশানের মাথায় হাত বুলিয়ে দিতেন।
তাঁর চোখে ভয়—এই দরিদ্র সংসারে ছেলেটা কতটা কষ্ট পাবে!
তবুও নিশানের চোখে শুধু স্বপ্ন, শুধু মায়ের হাসি 😊,অভাবের সংসারে দিন চলত কষ্টে। মাঝে মাঝে রাতে খালি পেটে ঘুমাতে হতো। তবুও মা কখনো অভিযোগ করতেন না, আর নিশান কখনো হতাশ হত না।
একদিন মা বললেন,
“বাবা, তুই যদি শহরে গিয়ে কাজ করিস, নিজের জন্য করিস। আমি তো বুড়ি হচ্ছি, তোর কষ্ট দেখে বুক ফেটে যায়।”
নিশান মুচকি হেসে বলল,
“না মা, তোমার জন্যই যাব। তুমি দেখবে, আমি একদিন তোমাকে নতুন শাড়ি কিনে দেবে।”
🚌 পরদিন ভোরে নিশান গ্রাম ছেড়ে শহরে চলে গেলো।
প্রথমে কাজ পেলো এক গ্যারেজে। সারাদিন তেল-কালিতে ভরা হাত, ধুলো-মাখা জামা,
তবুও মুখে ছিল একটাই হাসি—মায়ের কথা মনে পড়লেই যেন সব কষ্ট ভুলে যেত ❤️
রাতে ফুটপাতেই ঘুমাত, কখনো খালি পেটে থাকতো ।
মাসের শেষে অল্প যা পেত, তার বেশিরভাগটাই পাঠিয়ে দিত বাড়িতে।
চিঠিতে লিখত— “মা, চিন্তা কোরো না। খুব শিগগিরই তোমার মুখে হাসি ফোটাব।”
মা উত্তর দিতেন,
“বাবা, টাকায় নয়, তোর মুখটাই দেখতে মন চায়। কবে আসবি?”
নিশান বলত,“আর ক’টা দিন মা, একটু বড় কিছু করলেই ফিরে আসব।”
এভাবেই কেটে গেল চারটা বছর।
শহরের ব্যস্ততায় সময় কখন যে গড়িয়ে গেল, নিশান টেরই পায়নি।
অবশেষে হাতে কিছু টাকা জমল 💰সে ভাবল, এবারই ফিরব মায়ের কাছে।
মায়ের জন্য কিনল একটা নতুন শাড়ি 🌸
আর সঙ্গে কিছু ওষুধ—কারণ মা মাঝে মাঝে অসুস্থ থাকতেন।
বুকে অপরিসীম আনন্দ, মনে একটাই চিন্তা—“মাকে চমকে দেব!”
🚆 গ্রামের ট্রেনস্টেশনে নামল নিশান।
চেনা পথ, চেনা গাছ, চেনা বাতাস—সব যেন অপরিচিত লাগছে।
চার বছর পর ঘরে ফিরছে সে।
বাড়ির সামনে পৌঁছাতেই এক প্রতিবেশী কাকা চমকে তাকালেন। বললেন,
“নিশান! তুই? কবে এলি রে? তোর মা তো… দুই মাস আগেই চলে গেছে।”
মুহূর্তেই সব শব্দ হারিয়ে গেল পৃথিবী থেকে।চারপাশ অন্ধকার হয়ে গেল 😢
নিশান কাঁপা গলায় বলল,“কাকা… মা কোথায়?”
কাকা চোখ মুছতে মুছতে বললেন,
“শেষ সময়েও তোকে দেখতে চাইছিল। বলত, আমার নিশান কি আর ফিরবে না?”
নিশান মাটিতে বসে পড়ল।
হাতে থাকা শাড়ি আর ওষুধ পড়ে গেল মাটিতে।
চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু, ঠোঁট কাঁপছে—“মা… আমি তো এলাম…তুমি থাকলে না…” 💔
রাতভর নিশান বসে থাকল মায়ের কবরের পাশে। চাঁদের আলোয় সে ফিসফিস করে বলল,
“মা, আমি দেরি করে ফেলেছি… কিন্তু তুমি জানো না, আমি তোমাকে কত ভালোবাসতাম…”
সকালের রোদ উঠল, পাখির ডাক শোনা গেল,কিন্তু নিশান তখনো বসে—চোখে শুধু স্মৃতি, হৃদয়ে শুধু শূন্যতা।
![]() |
