সব মানুষ কথা বলেই কষ্ট প্রকাশ করতে পারে না।
কিছু মানুষের যন্ত্রণা শব্দ ছাড়িয়ে যায়, আটকে থাকে নীরবতার গভীরে। বাইরে থেকে যাদের জীবন স্বাভাবিক মনে হয়, ভেতরে তাদের ভাঙনের শব্দ শোনা যায় না—কারণ সেই শব্দগুলো উচ্চারণে আসে না।
“নীরবতার ভাষা” ঠিক তেমনই এক মানুষের গল্প, যে কথা বলতে পারতো, আবার হারিয়েও ফেলেছিলো তার সবচেয়ে বড় শক্তিটা। এই গল্প পড়তে পড়তে হয়তো বুঝতে পারবেন—সব চিৎকার শব্দে হয় না, কিছু চিৎকার কেবল অনুভব করা যায়।
গল্পের নাম:নীরবতার ভাষা।🤍
সে থাকে শহরের এক পুরোনো পাড়ায়, যেখানে সন্ধ্যা নামলেই জানালার ফাঁক দিয়ে আলো আর মানুষের কথার শব্দ ভেসে আসে।
তার বয়স ছিলো প্রায় ত্রিশের কাছাকাছি। দেখতে একদম সাধারণ, রাস্তায় দেখলে কেউ দ্বিতীয়বার ফিরে তাকানোর প্রয়োজন বোধ করতো না। কিন্তু যারা তাকে চিনতো, তারা জানতো—এই মানুষটার ভেতর শব্দের এক বিশাল পৃথিবী ছিলো।
সে ছিলো এমন একজন মানুষ, যে কথা বলতে ভালোবাসতো।
শুধু ভালোবাসতো না—কথাই ছিলো তার অস্তিত্ব।
সে মানুষকে চিনতো কথা দিয়ে, ভালোবাসা প্রকাশ করতো কথা দিয়ে, রাগ, দুঃখ, আনন্দ—সবকিছুই সে শব্দে ভেঙে বলতো। তার হাসি ছিলো শব্দময়, তার কান্নাও ছিলো উচ্চারণে ভরা। যেন তার ভেতরে জমে থাকা অনুভূতিগুলো চুপ করে থাকতে জানতো না।
বন্ধুদের আড্ডায় সে থাকলে নীরবতা কখনো টিকতো না।
পরিবারে সে ছিলো সবচেয়ে বেশি কথা বলা মানুষটা।
মনে হতো, যদি একদিন তার কণ্ঠ থেমে যায়—তবে পুরো ঘরটাই বোবা হয়ে যাবে।
কিন্তু জীবন ঠিক সেখানেই সবচেয়ে নিষ্ঠুর খেলাটা খেললো।
একদিন হঠাৎ করেই সে বুঝতে পারলো—তার গলা থেকে আর শব্দ বের হচ্ছে না।
কোনো দুর্ঘটনা ঘটেনি।
কোনো ঝগড়া হয়নি।
কেউ তাকে থামিয়ে দেয়নি।
তবুও…
তার কণ্ঠস্বর হারিয়ে গেলো।
প্রথম দিন সে বিষয়টা খুব একটা গুরুত্ব দেয়নি। ভাবলো, হয়তো গলা বসে গেছে।
দ্বিতীয় দিন সে চেষ্টা করলো জোরে কথা বলার—শুধু বাতাস বের হলো।
তৃতীয় দিন ভেতরে ভেতরে ভয় ঢুকে পড়লো।
চারপাশের মানুষ তখনও হাসছিলো।
তারা বললো—
“আরে কিছু না, ঠিক হয়ে যাবে।”
“এগুলো সাময়িক।”
“ডাক্তার দেখালে আবার আগের মতো কথা বলবে।”
সবাই অপেক্ষা করলো।
কিন্তু কেউ বোঝার চেষ্টা করলো না—এই নীরবতা তার জন্য কতটা ভয়ংকর ছিলো।
দিন গড়ালো।
মাস পার হলো।
কণ্ঠ ফিরলো না।
সে কথা বলতে পারতো না, কিন্তু অনুভূতিগুলো তো হারায়নি।
ভেতরে জমে থাকলো কষ্ট, অপমান, ভাঙা আশা, না-বলা হাজারটা কথা।
যেগুলো বের হওয়ার রাস্তা খুঁজে পায় না।
তখন তার চোখ হয়ে উঠলো তার ভাষা।
চোখের জল দিয়ে সে কথা বলতে শুরু করলো। 😢
কিন্তু মানুষ তো চোখের জল পড়তে শেখেনি পড়তে—
মানুষ শোনে শব্দ, বোঝে উচ্চারণ।
সে যখন নীরবে কাঁদতো, মানুষ ভাবতো সে শক্ত।
সে যখন তাকিয়ে থাকতো শূন্যে, মানুষ ভাবতো সে উদাসীন।
কেউ বুঝলো না—এই চুপ করে থাকাটাই আসলে তার ভেতরের সবচেয়ে জোরালো চিৎকার।
ধীরে ধীরে মানুষ দূরে সরে গেলো।
বন্ধুরা ভাবলো—তার সঙ্গে কথা বলে কী লাভ?
পরিচিতরা এড়িয়ে চললো—এই নীরবতা অস্বস্তিকর।
পরিবারও একসময় ক্লান্ত হয়ে পড়লো।
কারণ তারা চেয়েছিলো কথা বলা মানুষটা, নীরব একটা ছায়া নয়।
একদিন সে বুঝলো—
নীরব মানুষদের পৃথিবীতে জায়গা খুব কম।
এখানে টিকে থাকতে হলে শব্দ লাগে।
সে একা হয়ে গেলো।
পুরোপুরি একা।
বাইরের পৃথিবী তখন উৎসবে ভরা। 🎉
মানুষ হাসছে, গান গাইছে, নতুন সম্পর্ক গড়ছে।
আর সে?
সে প্রতিদিন নিজের ঘরের এক কোণে বসে থাকে, যেখানে শুধু নীরবতা আর দীর্ঘশ্বাস।
বছরের পর বছর কেটে গেলো এভাবেই।
তারপর…
একদিন হঠাৎ করে—
একেবারে অপ্রত্যাশিতভাবে—
তার কণ্ঠস্বর ফিরে এলো।
প্রথম শব্দটা বের হতেই সে কেঁপে উঠলো।
নিজের কণ্ঠস্বর শুনে তার চোখ ভরে গেলো।
সে আবার বলতে পারছে!
সে আবার শব্দ খুঁজে পেয়েছে! 🗣️
সে ছুটে গেলো মানুষদের কাছে।
যাদের জন্য সে এতদিন চুপ করে ছিলো।
যাদের কানে সে নিজের গল্প শোনাতে চেয়েছিলো।
কিন্তু তখন…
কেউ আর ছিলো না।
বন্ধুরা ব্যস্ত।
পরিচিতরা অপরিচিত।
পরিবারের মানুষরাও নিজেদের জীবনে হারিয়ে গেছে।
যাদের কানে সে তার নীরব চিৎকার শোনাতে চেয়েছিলো,
তাদের কাছে তখন আর শোনার মতো সময় নেই।
তার কণ্ঠ ফিরে এলো ঠিকই,
কিন্তু শোনার মতো কান আর রইলো না কোথাও।
সেই মুহূর্তে সে গভীরভাবে বুঝে গেলো—
শব্দই সব নয়।
সবচেয়ে ভয়ংকর আর গভীর অনুভূতিগুলো জন্ম নেয় নীরবতায়।
আর পৃথিবী, দুঃখজনকভাবে,
