জীবনের পথে আমরা অনেক সময় এমন কারো জন্য অপেক্ষা করি, যে আর কখনো ফিরে আসে না। তখন মনে হয় সবকিছু যেন থেমে গেছে।
কিন্তু আসলে জীবন থেমে থাকে না, সময়ই আমাদের সবকিছু শিখিয়ে দেয়। এই গল্পটি একজন সাধারণ ছেলের অনুভূতি, ভালোবাসা, হারিয়ে যাওয়া আর নিজের ভেতর নতুন করে ফিরে পাওয়ার গল্প।
গল্পের নাম: ভালো সময়ের অপেক্ষা।❤️
তার নাম ছিলো রিয়াদ। বয়স তেইশ। সাধারণ এক ছেলে, যে খুব বড় কিছু চায়নি জীবনে—শুধু একটু শান্তি, একটু ভালোবাসা আর নিজের স্বপ্নগুলোকে সত্যি করার একটা সুযোগ। সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো, ইংরেজি বিভাগে। পাশাপাশি ছোটখাটো ফ্রিল্যান্সিং কাজ করতো, আর অবসর সময়ে গল্প লিখতে ভালোবাসতো।
রিয়াদের জীবনে সবকিছু খুব স্বাভাবিকভাবেই চলছিলো। তার স্বপ্ন ছিলো একদিন নিজের লেখার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেওয়া। সে বিশ্বাস করতো, শব্দের মধ্যেই মানুষ নিজের অনুভূতি খুঁজে পায়।
ঠিক এমন সময় তার জীবনে আসে একটি মেয়ে—নীলা।
নীলার সাথে তার প্রথম পরিচয় হয় একদিন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। মেয়েটা চুপচাপ বসে বই পড়ছিলো। তার চোখে ছিলো এক ধরনের গভীরতা, যা খুব সহজেই কারো মন ছুঁয়ে যেতে পারে।
প্রথম দেখায় কোনো বিশেষ কিছু মনে হয়নি। কিন্তু ধীরে ধীরে, খুব অজান্তেই, তাদের মধ্যে কথা বলা শুরু হয়।
প্রথমে ছিলো পড়াশোনা নিয়ে আলোচনা, তারপর ধীরে ধীরে সেটা চলে যায় ব্যক্তিগত কথায়।
নীলা খুব সহজেই তার মনের কথা খুলে বলতে পারতো। আর রিয়াদও এমন একজন মানুষ ছিলো, যে মন দিয়ে শুনতে জানতো।
দিনের পর দিন কথা বলতে বলতে তারা একে অপরের অভ্যাস হয়ে ওঠে।
একসময় নীলা বলেছিলো,
“তোমার সাথে কথা না বললে দিনটা অসম্পূর্ণ লাগে…”
রিয়াদ হেসে বলেছিলো,
“আমারও একই অবস্থা…”
এই ছোট ছোট কথাগুলোই ধীরে ধীরে বড় অনুভূতিতে রূপ নেয়।
তাদের সম্পর্কটা কখন ভালোবাসায় পরিণত হলো, তারা কেউই ঠিক বুঝতে পারেনি।
কিন্তু তারা দুজনেই অনুভব করছিলো—একটা অদ্ভুত টান, একটা নির্ভরতা, একটা বিশ্বাস।
রিয়াদ মনে মনে ভাবতো, এই মানুষটাই হয়তো তার জীবনের সেই গল্প, যেটা সে সবসময় খুঁজছিলো।
নীলাও ভবিষ্যৎ নিয়ে কথা বলতো।
সে বলতো,
“আমি খুব বড় কিছু চাই না… শুধু এমন একজন মানুষ চাই, যে আমাকে কখনো ছেড়ে যাবে না…”
রিয়াদ তখন নির্ভয়ে বলতো,
“আমি কোথাও যাবো না…”
এই প্রতিশ্রুতিগুলো তখন খুব সত্যি মনে হতো।
কিন্তু জীবন সবসময় একইরকম থাকে না।
সময়ের সাথে সাথে নীলা একটু একটু করে বদলাতে শুরু করে।
আগের মতো আর কথা বলতো না।
হাসিটাও যেন কমে গিয়েছিলো।
মেসেজের রিপ্লাই দেরিতে দিতো।
রিয়াদ প্রথমে বিষয়টা গুরুত্ব দেয়নি। সে ভাবতো, হয়তো নীলা ব্যস্ত আছে, হয়তো কোনো সমস্যার মধ্যে আছে।
কিন্তু দিন যেতে যেতে সে বুঝতে পারলো—এটা শুধু ব্যস্ততা না, এর পেছনে অন্য কিছু আছে।
একদিন সে সরাসরি জিজ্ঞেস করলো,
“তুমি কি আগের মতো নেই?”
নীলা কিছুক্ষণ চুপ থেকে বললো,
“সবকিছু সবসময় একরকম থাকে না…”
এই কথাটা খুব সাধারণ শোনালেও, এর ভেতরে ছিলো একটা অদ্ভুত দূরত্ব।
রিয়াদ তখনো হাল ছাড়েনি।
সে চেষ্টা করেছিলো সম্পর্কটা আগের মতো রাখার।
সে সময় দিতো, যত্ন করতো, নিজের দিক থেকে কোনো কমতি রাখেনি।
কিন্তু ভালোবাসা কখনো একপাক্ষিক হলে টিকে থাকে না।
একদিন, হঠাৎ করেই, নীলা বললো,
“আমাদের আর এগোনো উচিত না…”
এই কথাটা শুনে রিয়াদের ভেতরটা যেন হঠাৎ ফাঁকা হয়ে গেলো।
সে কিছুক্ষণ চুপ করে ছিলো।
তারপর খুব ধীরে বললো,
“কেন?”
নীলা চোখ নামিয়ে বললো,
“আমি আর আগের মতো অনুভব করি না…”
এই একটা বাক্যই যথেষ্ট ছিলো সবকিছু শেষ করে দেওয়ার জন্য।
রিয়াদ জানতো, অনুভূতি জোর করে ফেরানো যায় না।
তবুও তার ভেতরে একটা আশা ছিলো—হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে।
কিন্তু সেদিনের পর থেকে তাদের কথা বলা বন্ধ হয়ে গেলো।
এরপর শুরু হয় রিয়াদের অপেক্ষা।
সে প্রতিদিন অপেক্ষা করতো।
হয়তো একটা মেসেজ আসবে…
হয়তো একটা কল…
ফোনটা হাতে নিয়ে বসে থাকতো, কিন্তু কোনো খবর আসতো না।
প্রতিটা দিন তার কাছে একইরকম হয়ে উঠেছিলো—নীরব, ফাঁকা, আর ভারী।
সে নিজের অজান্তেই একজন মানুষের জন্য নিজের পুরো জীবন থামিয়ে রেখেছিলো।
তার লেখালেখি বন্ধ হয়ে গেলো।
কাজের প্রতি আগ্রহ কমে গেলো।
সে নিজেই নিজেকে হারিয়ে ফেলতে লাগলো।
একদিন সে নিজের পুরনো লেখা পড়ছিলো।
সেখানে একটা লাইন তার চোখে পড়লো—
“জীবনে সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর বিশ্বাস…”
এই লাইনটা পড়ে সে কিছুক্ষণ চুপ করে থাকলো।
তারপর নিজের মনেই প্রশ্ন করলো—
“আমি কি এখনো নিজের উপর বিশ্বাস রাখি?”
উত্তরটা ছিলো না।
সে বুঝতে পারলো, সে এতদিন একজন মানুষের জন্য অপেক্ষা করতে গিয়ে নিজের উপর থেকে বিশ্বাসটাই হারিয়ে ফেলেছে।
সেই মুহূর্তেই তার ভেতরে একটা পরিবর্তন শুরু হয়।
সে বুঝতে পারলো—
অপেক্ষা করা ভুল না, কিন্তু কাকে জন্য অপেক্ষা করছি, সেটাই গুরুত্বপূর্ণ।
মানুষের জন্য অপেক্ষা করলে, হয়তো সে আর কখনো ফিরে আসবে না।
কিন্তু সময়ের জন্য অপেক্ষা করলে, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে।
সেদিন থেকে রিয়াদ নিজেকে বদলাতে শুরু করলো।
সে আবার লিখতে শুরু করলো।
নিজের কাজের দিকে মন দিলো।
নিজের স্বপ্নগুলোকে আবার খুঁজে পেলো।
প্রথমে খুব কঠিন ছিলো।
প্রতিটা স্মৃতি তাকে কষ্ট দিতো।
কিন্তু সময়ের সাথে সাথে সেই কষ্ট কমতে থাকলো।
সে বুঝতে পারলো, সে ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে।
একদিন হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসলো।
নীলা লিখেছে,
“কেমন আছো?”
এই প্রশ্নটা একসময় তার কাছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো।
কিন্তু আজ সেটা আর আগের মতো না।
রিয়াদ কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো।
তারপর খুব সহজভাবে লিখচিলো—
“ভালো আছি।”
এই কথাটার মধ্যে কোনো অভিযোগ ছিলো না, কোনো কষ্টও না।
শুধু ছিলো এক ধরনের শান্তি।
সে এখন আর কারো জন্য অপেক্ষা করে না।
সে জানে, অপেক্ষা করতে হয়…
কিন্তু মানুষের জন্য নয়…
