মানুষের জীবনে দারিদ্র্য শুধু অর্থের অভাব নয়, এটি অনেক স্বপ্ন, সম্পর্ক ও আশাকে ভেঙে দেয়। টাকার অভাবে একজন মানুষ কতটা অসহায় হয়ে পড়ে, সেই বাস্তব কষ্টের গল্পই তুলে ধরা হয়েছে রুবেলের জীবনের মাধ্যমে।
গল্পের নাম: টাকার অভাবের যন্ত্রণা।💸
নাম ছিলো তার, রুবেল।
রুবেল ছিলো গ্রামের এক সাধারণ ছেলে।🏡বাবা-মা আর ছোট বোন নিয়ে তার ছোট্ট সংসার ছিলো। সংসারটা বড়লোকদের মতো ছিলো না, তবে ভালোবাসা আর শান্তিতে ভরা ছিলো। কিন্তু জীবনে সুখ বেশিদিন টেকেনি।
একদিন হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার দেখাতে টাকা দরকার, ওষুধ কিনতে টাকা দরকার—কিন্তু ঘরে তখন একটাও টাকা ছিলো না।💔
রুবেল দিনরাত কাজ করতো। মাঠে-ঘাটে খেটে সংসারের হাল ধরার চেষ্টা করতো। তবুও কিছুতেই যেন পারছিলো না। সংসারের খরচ বাড়ছিলো, অথচ আয় ছিলো সামান্য।
একদিন কষ্টে আর রাগে তার মা বলে উঠলেন,
“ছেলে যদি সংসারের হাল ধরতে না পারে, তবে এই ঘরে থেকে কী লাভ?” 😢
এই কথাটা রুবেলের বুকের ভেতর ছুরির মতো বিঁধে গেল। তার মনে হলো—সে যেন পৃথিবীর সবচেয়ে অযোগ্য সন্তান।
এরই মধ্যে ছোট বোনের স্কুলের ফি দিতে পারলো না রুবেল। সহপাঠীদের সামনে বোনকে অপমান সহ্য করতে হলো।
অন্যদিকে বাবার চিকিৎসাও ধীরে ধীরে বন্ধ হয়ে গেল টাকার অভাবে। মায়ের কাঁদা কাঁদা মুখে অসহায়ত্ব স্পষ্ট হয়ে উঠলো।
একদিন মা সবার সামনে ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে বললেন,
“আমার ঘরে ছেলে আছে, তবুও আমি ভিক্ষা করছি।” 💔
এই অপমান আর যন্ত্রণা আর সহ্য করতে পারলো না রুবেল। সেই রাতেই চোখের জল মুছে সে ঘর ছেড়ে শহরে চলে গেলো।
শহরে গিয়ে সে শ্রমিকের কাজ নিল। ভোর থেকে রাত পর্যন্ত খাটতো। কষ্টে উপার্জন করা সামান্য টাকা দিয়ে কোনো মতে নিজের জীবন চালাত।
কিন্তু বুকের ভেতর মায়ের সেই কথাগুলো যেন বারবার তীরের মতো বিঁধে থাকতো।
শহরের ভিড়ের মধ্যেও সে ভেতরে ভেতরে একা কাঁদতো। তার স্বপ্ন ছিলো—পরিবারের মুখে হাসি ফোটানো। কিন্তু বাস্তবের কষ্ট সেই স্বপ্ন বারবার ভেঙে দিচ্ছিলো।
মাসের পর মাস কেটে গেল। মাঝে মাঝে সামান্য কিছু টাকা সে বাড়িতে পাঠাতো। তবুও তার মনে হতো—সে যেন কিছুই করতে পারছে না।
কিছুদিন পর একদিন হঠাৎ একটি চিঠি এলো।
চিঠিতে লেখা ছিলো—
“বাবা নেই।”
খবরটা পড়ে তার মাথা ঘুরে গেল। বুকের ভেতর যেন সবকিছু ভেঙে পড়লো।
সে ছুটে গেল গ্রামে। কিন্তু তখনো সবার চোখে সে ছিলো—
“টাকার অভাবে ঘর ছেড়ে যাওয়া ছেলে।” 💔
রুবেল নিজের মাটির ঘরের সামনে দাঁড়িয়ে ছিলো। চারপাশের মানুষের কথা শুনছিলো।
কেউ বলছিলো—
“ছেলে থাকতেও বাবা মারা গেলো চিকিৎসার অভাবে।”
কারো চোখে ছিলো ঘৃণা, কারো মুখে তিরস্কার।
কিন্তু কেউ বুঝতে পারছিলো না রুবেলের ভেতরের লড়াই। তার অপরাধ ছিলো শুধু একটাই—দারিদ্র্য।
রুবেল চেয়েছিলো পরিবারের পাশে দাঁড়াতে। বাবাকে বাঁচাতে। বোনকে পড়াতে। মাকে হাসাতে।
কিন্তু টাকার অভাব তাকে অসহায় করে তুলেছিলো।
মায়ের চোখে তখনো সে ব্যর্থ সন্তান। গ্রামের মানুষের কাছে অপদার্থ ছেলে।
আর রুবেলের কাছে নিজেকে মনে হচ্ছিলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী ।💔
ভাঙা ঘরের সামনে একা দাঁড়িয়ে সে মনে মনে বললো—
“টাকার অভাবই আমাকে ঘরছাড়া করেছে।
টাকার অভাবই আমার আপনজন কেড়ে নিয়েছে।
টাকার অভাবই আমাকে অপরাধী বানিয়েছে।” 😢
তার চোখে জল ছিলো। বুক ভরা কষ্ট ছিলো।
ভেতরে তীব্র আফসোস—
যদি টাকা থাকতো, তাহলে হয়তো তার জীবনটা এভাবে ভেঙে যেতো না।
তার পরিবারটা হয়তো টিকে থাকতো।
কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলায় সে পেল শুধু কষ্ট আর অপমান ।💔
শহরের ধুলো মাখা ক্লান্ত শরীর আর গ্রামের মানুষের কটুক্তির মাঝে দাঁড়িয়ে রুবেল অবশেষে বুঝতে পারলো—

💔
