জীবনের প্রতিটি সাফল্যের পেছনে থাকে কারও নিঃস্বার্থ ত্যাগ।
এই গল্পে এক বাবার কষ্ট, ভালোবাসা আর অবহেলার বাস্তব চিত্র ফুটে উঠেছে।
“পুরনো জুতো” শুধু এক জোড়া জুতো নয়, এক বাবার জীবনের প্রতীক।
গল্পটি পড়লে হয়তো আপনি খুঁজে পাবেন নিজের জীবনের এক অংশ।
গল্পের নাম: পুরনো জুতো।👢
রহিম ছিলেন একজন সাধারণ রিকশাচালক 🚲। রোদে, বৃষ্টিতে, ঝড়ে—দিন রাত পরিশ্রম করতেন শুধু একটাই স্বপ্ন নিয়ে…। তার ছেলে একদিন অফিসার হবে, সমাজে সবাই বলবে—“এই সেই রহিম, যার ছেলে আজ বড় মানুষ!”
রহিমের জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু চোখে ছিল স্বপ্নের আলো 🌤️।
ভোরে বেরিয়ে যেতেন রিকশা নিয়ে, বিকেলে ক্লান্ত শরীর নিয়ে ফিরতেন ঘরে। ,ছেলেকে পড়াতে, বই কিনে দিতে, টিফিনের টাকা জোগাড় করতে ,নিজের চাওয়া-পাওয়া সব বিসর্জন দিয়েছিলেন তিনি।
পুরনো ছেঁড়া জুতোটা পায়ে দিয়েই হাসিমুখে রাস্তায় বের হতেন— কারণ তাঁর কাছে ছেলের ভবিষ্যৎই ছিল জীবনের একমাত্র লক্ষ্য।
বছর ঘুরে গেল। ছেলে বড় হলো, পড়াশোনা শেষ করল 🎓।
চাকরি পেল এক বড় কোম্পানিতে, শহরের অভিজাত এলাকায় ফ্ল্যাট নিল।
বাবার সেই পুরনো বাড়ি, সেই কাঁচা রাস্তা—সবই ধীরে ধীরে দূরে সরে গেল তার জীবন থেকে।
একদিন রহিম ভাবলেন, “আজ ছেলেকে দেখে আসি… অনেকদিন দেখা হয়নি।”
পুরনো জামাটা পরলেন, পায়ের ছেঁড়া জুতোগুলো ঝেড়ে মুছে নিলেন।
মুখে ছিল হাসি, মনে ছিল একরাশ ভালোবাসা।
ঢাকায় পৌঁছে ছেলের ফ্ল্যাটের দরজায় কল বেল বাজালেন 🔔। দরজা খুলে ছেলেটি একটু থমকে দাঁড়াল—বাবার মুখে ধুলো, পায়ে ছেঁড়া জুতো, হাতে একটা পুরনো ব্যাগ।
তারপর হালকা বিরক্তির সুরে বলল,
“বাবা, আপনি এখন না এলেই ভালো হতো… আমার অফিসের বন্ধুরা আসবে, তারা কী ভাববে?”
রহিম এক মুহূর্ত চুপ করে রইলেন।
তার চোখে তখন জল নয়, ছিল অব্যক্ত কষ্টের সমুদ্র 🌧️।
হাসার চেষ্টা করলেন, গলা কাঁপছিল—
“বাবা, আমি শুধু তোমাকে দেখতে এসেছিলাম।”
তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন।
দরজার বাইরে বেরিয়ে যাওয়ার আগে একবার পিছন ফিরে বললেন,
“এই ছেঁড়া জুতোগুলোই তো তোমার ভবিষ্যতের প্রথম কিস্তি ছিল… ভুলে গেলে?” 👞💔 বৃষ্টি পড়ছিল
বাইরে।
রাস্তায় জমে থাকা নোংরা জলে হাঁটতে হাঁটতে চলে গেলেন রহিম।
জুতোগুলো ভিজে যাচ্ছিল, কিন্তু তাঁর মুখে কোনো অভিযোগ ছিল না।
শুধু চোখের কোণে জমে থাকা কয়েক ফোঁটা অশ্রু ধীরে ধীরে মিশে যাচ্ছিল বৃষ্টির জলে।
রাতে ছেলেটি ঘুমাতে পারল না…
বাবার সেই কথাগুলো বারবার কানে বাজছিল—
"এই ছেঁড়া জুতোগুলোই তো তোমার ভবিষ্যতের প্রথম কিস্তি ছিল..."
সকালবেলা সে দৌড়ে গেল বাবার পুরনো গলিতে।
দেখল, এক কোণে পড়ে আছে পুরনো রিকশা, আর পাশে রাখা একটি ছেঁড়া জুতো জোড়া…
সে হাঁটু গেড়ে বসে পড়ল, চোখের জল থামাতে পারল না 😢।
তখনই বুঝল— সফলতা মানে দামী পোশাক নয়, বড় ফ্ল্যাট নয়…। সফলতা মানে সেই ভালোবাসা,
![]() |
