সমাজে এমন কিছু মানুষ থাকে, যাদের সবাই চেনে না, কেউ খোঁজও নেয় না।
তাদের জীবন নীরব, নিঃশব্দ—কিন্তু ভালোবাসায় ভরা।
এই গল্পটি এমনই এক বৃদ্ধাকে ঘিরে, যিনি নিজে সব হারিয়েও মানুষের জন্য নিজের শেষটুকু দিয়ে গেছেন। “অচেনা ভালোবাসার ছায়ায়” গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—ভালোবাসা রক্তের সম্পর্কেই সীমাবদ্ধ নয়, মানবিকতাই আসল পরিচয়।
গল্পের নাম: অচেনা ভালোবাসার ছায়া। ✨
একজন বৃদ্ধা।
সে একা থাকতো গ্রামের শেষ মাথায়, ঝোপঝাড় ঘেরা এক ছোট্ট কুঁড়েঘরে।
চারপাশে নীরবতা আর বুকভরা শূন্যতা—এই ছিল তার প্রতিদিনের সঙ্গী।
তার স্বামী ছিল না, সন্তানও ছিঊল না—অথবা ছিল, কিন্তু সময়ের নিষ্ঠুরতায় সব হারিয়ে গেছে বহু আগেই।
বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে প্রতিদিন বেঁচে থাকাটাই তার জন্য ছিল একেকটা যুদ্ধ।
সে প্রতিদিন শুকনো খাবার আর এক হাঁড়ি পানি নিয়ে কোনোরকমে দিন কাটাত।
অনেক রাতে না খেয়েই ঘুমিয়ে পড়তো, শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতো।
গ্রামের অনেকেই তাকে অবহেলা করত।
কেউ কেউ বলতো,
— “ওই বুড়িটা তো পাগল, ওর আর কে আছে!” 😔
কিন্তু কেউ জানতো না, এই বৃদ্ধার বুকের ভেতর কত স্মৃতি, কত না বলা কষ্ট জমে আছে।
অবহেলার কথা শুনেও সে কখনো রাগ করতো না, শুধু নীরবে হেঁটে যেত—কারণ অভ্যাস হয়ে গিয়েছিল।
তবুও, সেই বৃদ্ধার হৃদয়টা ছিল অদ্ভুত রকম নরম।
গ্রামের ছোট ছোট শিশুদের দেখলে সে থেমে যেত, মাথায় হাত বুলিয়ে দিত,
মনে হতো—এই হাতেই একদিন সে নিজের সন্তানের মাথায় হাত রেখেছিল।
সে অসুস্থ গরুদের খাওয়াতো,
ক্ষুধার্ত প্রাণীদের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিতে পারতো না।
যেকোনো বিপদে সে নিঃশব্দে সাহায্যের হাত বাড়াতো,
কিন্তু কখনো কাউকে বলতো না—কারণ সে চায়নি কেউ তার দানকে দেখুক,
সে চেয়েছিল শুধু আল্লাহ দেখুক।
একসময় তার নিজেরও সুখের সংসার ছিল।
স্বামী ছিল, সন্তান ছিল, হাসি ছিল, স্বপ্ন ছিল।
কিন্তু একে একে সব হারিয়ে গিয়ে সে হয়ে পড়েছিল একা—ভীষণ একা।
তার কুঁড়েঘরের দেয়ালে আজও যেন কান পাতলে শোনা যায় অতীতের কান্না।
একদিন গ্রামের এক ছোট্ট মেয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়লো।
শরীর জ্বলছিল আগুনের মতো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল।
ডাক্তার আনতে টাকা ছিল না,
সবাই হতাশ হয়ে বসে ছিল—কারণ গরিব মানুষের অসহায়তা সবার জানা।
ঠিক তখনই, ধীরে ধীরে সামনে এগিয়ে এলো সেই বৃদ্ধা।
সে তার গামছায় পেঁচানো শেষ সঞ্চয় বের করে কাঁপা হাতে বললো,
— “আমি তো আর বেশিদিন বাঁচবো না, কিন্তু একটা জীবন যেন বাঁচে।” 💖
ওই কথার ভেতর লুকিয়ে ছিল জীবনের সব হারানোর ব্যথা,
আর মানুষের জন্য নিঃস্ব হয়ে যাওয়ার তৃপ্তি।
বৃদ্ধার সাহায্যে মেয়েটির চিকিৎসা সম্ভব হলো।
দিন কয়েক পর, মেয়েটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলো।
চোখে ফিরলো আলো, ঠোঁটে ফিরলো হাসি।
মেয়েটির বাবা-মা তখন বৃদ্ধার হাত ধরে কাঁদতে কাঁদতে বললো,
— “আপনি আর একা নন, আপনি এখন থেকে আমাদের মা।” 👵
ওই কথাটা শুনে বৃদ্ধার চোখ ভিজে উঠলো।
অনেক বছর পর কেউ তাকে “মা” বলে ডাকলো।
সেই দিনটার পর বৃদ্ধা আর কুঁড়েঘরে ফিরলো না।
সে নতুন বাড়িতে, নতুন পরিবারের সাথে থাকতে শুরু করলো।
যে ঘরে ছিল হাসি, ডাকাডাকি আর ভালোবাসার উষ্ণতা।
প্রতিদিন শিশুটির হাসিমুখ দেখে তার মনে শান্তির জোয়ার বইতো।
মনে হতো—সব হারিয়ে গিয়েও সে কিছু না কিছু ফিরে পেয়েছে।
শেষ বয়সে এসে সে বুঝলো,
জীবনের শেষ মানেই একাকিত্ব নয়।
ভালোবাসা আর মানুষের জন্য করা ভালো কাজ—
![]() |
| 💔 |
