মানুষের জীবনে কিছু গল্প থাকে যেগুলো শুরুর হওয়ার আগেই শেষ হয়ে যায়। আর কিছু শেষ হয়েও থেকে যায় মনের গভীরে। ভালোবাসা কখনো কখনো শব্দ ছাড়া জন্ম হয়, আবার শব্দ থাকলেও পৌঁছায় না ঠিক মানুষের কাছে। এই গল্প তেমনই এক নীরব ভালোবাসার,
যেখানে অপেক্ষা আছে, হারিয়ে যাওয়া আছে, আর আছে ফিরে পাওয়ার ভেতরেও অদৃশ্য দূরত্ব। বৃষ্টি, নীরবতা আর স্মৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এক মানুষ—রাকিফ। যার
পৃথিবী এক বছর আগে থেমে গিয়েছিল একটি চিঠির কাছে। যে চিঠি লেখা হয়েছিল এমন একটি মেয়ের হাতে, যে ভালোবাসতে জানত, কিন্তু ভালোবাসার ঘরে থাকতে জানতো না
মায়ার অদ্ভুত উপস্থিতি আর হঠাৎ হারিয়ে যাওয়ার মাঝে লুকিয়ে আছে এক রহস্য, আর রাকিফের বুকের ভেতরে জমে থাকা হাজার অপ্রকাশিত প্রশ্ন।
দুটি চিঠি, এবং একটি ফুল, আর এক বছরের নীরব অপেক্ষাই—এসব মিলেই জন্ম নেয় এই গল্প একটি অসমাপ্ত ভালোবাসার গল্প। 💙
গল্পের নাম: শেষ চিঠি।
রাতটা আজ অদ্ভুতভাবে নিঃশব্দ হয়ে গিয়েছে। বাহিরে বৃষ্টি পরতেছে। সেই শব্দও রাকিফের কানে পৌঁছাচ্ছে না। জানালার কাঁচের মধ্যে নেমে আসছে টুপটাপ বৃষ্টির ফোঁটা, ঠিক যেন কেউ অদৃশ্য কষ্টগুলোকে ধুয়ে দিতে চাইছে। ঘরের ভেতরে নরম হলুদ আলো জ্বলছে।
আর সেই আলোয় বসে আছে রাকিফ—ক্লান্ত, নিঃশব্দ, একা। তার সামনে টেবিলে পড়ে আছে একটি পুরোনো খাম। খামের ওপর মায়ার হাতের লেখা। ঠিক এক বছর আগে লেখা… শেষ চিঠি। আজ পুরো এক বছর হলো মায়া হারিয়ে গেছে। ৩৬৫টি ভাঙা সকাল, ৩৬৫টি শূন্য রাত।
মায়া ছাড়া এই এক বছর রাকিফের কাছে যেন শতাব্দীর সমান দীর্ঘ। মায়া যেদিন চলে গেলো, সেই দিন থেকে রাকিফ নিজেকে আর খুঁজে পায় না। সে বন্ধ করে দিলো সব কিছু—বন্ধু, আড্ডা, বাইরে যাওয়া, নিজের স্বপ্নগুলো… সবকিছু। শুধু রেখে দিলো একটি স্মৃতি—মায়ার শেষ চিঠিকে।
চিঠিটা আজও পুরোনো হয়নি। পুরোনো হয়েছে রাকিফের ভেতরটা। সে প্রতিদিন চিঠিটা পড়ে। প্রতিদিনই মনে হয় যেন শব্দগুলো নতুন করে তাকে ভেঙে দিচ্ছে। আজও ঠিক তেমনটাই হলো। সে চিঠিটা খুলে ধীরে ধীরে পড়তে লাগলো— "রাকিফ, আমি জানি, তুমি আমাকে ভালোবাসো। আমিও তোমায় ভালোবাসতাম, কিন্তু কখনো বলতে পারিনি।
তোমার নিরব ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। আমার মনে হয়, এই পৃথিবী আমাদের জন্য নয়। যদি কখনো ফিরে আসি, তোমার গল্পের বইয়ে এক পৃষ্ঠা হয়ে থাকতে চাই। ভালো থেকো। – মায়া" চিঠির প্রতিটি শব্দ আজও রাকিফের বুকের ভেতর ছুরির মতো বিঁধে যায়। সে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ে। মায়া ছিলো তার জীবনের আলো। কিন্তু সেই আলো একদিন হঠাৎ নিভে গেলো।
মায়াকে প্রথম দেখার দিনটা আজও মনে আছে রাকিফের। ছোট একটি বইয়ের দোকানে। মায়া তখন “নীলপদ্ম” বইটা খুঁজছিল। ছেলেটা বলেছিলো— “এটা তো উপরের তাকেই।” মায়া হেসেছিলো। সেই হাসি ছিলো অদ্ভুত শান্তির মতো। সেইদিনের হাসিটাই ছিলো রাকিফের প্রথম প্রেম।
তারপর ধীরে ধীরে তাদের কথা বাড়তে থাকে।
গল্প, বই, চা—সবকিছুতে মায়া আর রাকিফ একসঙ্গে সময় কাটাতো। কিন্তু মায়ার হাসির ভিতরে ছিলো গভীর এক অন্ধকার, এক দুঃখ, যা রাকিফ বুঝতো… কিন্তু কখনো জানতে চাইতো না জোর করে। কারণ সে জানতো—মায়া বললো নিজে থেকেই বলবে। মায়া মানুষের ভিড় পছন্দ করত না।
দিনের বেশিরভাগ সময়ই সে একা থাকতো। কখনো বই পড়ত, কখনো গান শুনত, কখনো জানালার পাশে বসে ছোট ছোট কাগজে কিছু লিখত। কয়েক বার রাকিফ জানতে চেয়েছিলো— “মায়া, তোমার চোখে এতো দুঃখ কেন?” মায়া শুধু হাসত।
“সব দুঃখ বলা যায় না রাকিফ… কিছু শুধু অনুভব করা যায়।” রাকিফ বুঝে গিয়েছিলো—মায়ার ভেতরে ঝড় আছে। কিন্তু সে জানত, কোনো কোনো মানুষের গল্প নিজে থেকেই খুলবে না কখনো। সে শুধু প্রতিদিন মায়ার পাশে থাকত। তার হাসি দেখত। তার চুপচাপ থাকা দেখত। তার ভরসা হয়ে উঠেছিলো রাকিফ। তারপর একদিন এল সেই বিকেলটা।
সেদিনও বৃষ্টি পড়ছিলো। মায়া হঠাৎ রাকিফের সামনে এসে দাঁড়ালো। চোখ লাল করে, মুখ ফ্যাকাশে। “রাকিফ,” তার কণ্ঠ কাঁপছিলো, “আজ তুমি আমাকে একটা কথা না জিজ্ঞেস করার প্রতিশ্রুতি দাও।” রাকিফ অবাক। “কি কথা?” “জিজ্ঞেস করবে না, আমি আজ কোথায় যাচ্ছি।” রাকিফের বুকধড়ফড় করতে লাগলো।
সে এগিয়ে এসে বলোল, “মায়া, তুমি ঠিক নেই। কী হয়েছে?” মায়া মৃদু হাসলো। সেই হাসি ছিলো ভীষণ বিষণ্ণ। “আমি আজ একটা চিঠি লিখেছি। কিন্তু তুমি এখন পড়বে না।
একদিন… যখন আমি আর থাকবো না… তখন পড়বে।” যে চিঠিটা এখন রাকিফের সামনে পড়া। যে চিঠিটা তার জীবন বদলে দিয়েছে। যে চিঠিটা মায়ার শেষ স্মৃতি। সেদিন রাকিফ কিছুই বুঝতে পারেনি। মায়া বলল— “চলো বৃষ্টিতে হাঁটতে যাই।” দুজন ভেজা রাস্তায় হাঁটল।
হাসলো, গল্প করল, মায়া হাত বাড়িয়ে বৃষ্টি ধরলো। যেন জীবনটাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চাইছে। রাকিফ ভয় পেলেও জোর করেনি। হঠাৎ মায়া বললো— “রাকিফ, জানো… কিছু মানুষ পৃথিবীতে আসে, কিন্তু পৃথিবী তাদের জন্য হয় না।
তারা শুধু ভুল সময়ে জন্মায়।” তারপর সে বললো— “যদি কখনো ফিরে আসি… তোমার গল্পে একটি পৃষ্ঠা হয়ে থাকতে চাই।” আর এটাই ছিলো তাদের শেষ দেখা। পরের দিন মায়া নিখোঁজ হয়ে গেলো। ফোন বন্ধ ছিলো। বাড়ির লোকেরা কিছুই জানতো না।
রাকিফ ছটফট করেছে, খুঁজেছে, পুলিশে গেছে— কিন্তু মায়ার কোন চিহ্ন পাওয়া যায়নি। এভাবেই বছর কেটে গেছে।
আজ সেই দিনের এক বছর পূর্ণ হয়ে গিয়েছে। আর আজ সকালে দরজার নিচ দিয়ে কারো দেওয়া একটি ছোট নীল খাম পেয়েছে রাকিফ। খামের ওপর লেখা ছিলো— "আমি এসেছিলাম।" এই চারটি শব্দ যেন সবকিছুকে বদলে দিলো। রাকিফ খামের ভেতরে তাকিয়ে দেখলো— একটি ছোট নীল ফুল। মায়ার প্রিয় নীল ফুল। 💙 রাকিফ কেঁপে উঠলো।
এটা কি মায়া এসেছে? তবে সে কোথায়? কেন সে দেখা দিলো না? কেন শুধু একটা খাম রেখে গেল? সে কি এখনও বেঁচে আছে? সে কি রাকিফকে দেখেছে? প্রশ্নের ভিড়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল রাকিফের।
জানালার বাইরে বৃষ্টি আরও জোরে পড়ছিলো, ঠিক যেন কেউ আকাশ ভেঙে কাঁদছে। রাকিফ সেই নীল ফুলটা হাতে তুলে নিয়ে জানালার পাশে দাঁড়ালো।
বাইরে ঝরছে বৃষ্টি— আর ঘরের ভেতরে ঝরছে শূন্যতা। একটা শব্দও নেই। শুধু বৃষ্টির একটানা সুর। রাকিফের মনে হলো— মায়া হয়তো সত্যিই এসেছে। হয়তো খুব কাছে ছিল। হয়তো জানালার ওপাশে দাঁড়িয়ে দেখেছে তাকে।
হয়তো শব্দ ছাড়াই বলতে চেয়েছে কিছু। এমন মুহূর্তে মানুষ চুপ হয়ে যায়। রাকিফও হলো। সে নীল ফুলটা বুকের কাছে চেপে ধরলো। “মায়া… যদি সত্যিই ফিরে এসে থাকো… আমি এখনো অপেক্ষা করছি।” তার চোখের কোণে পানি জমে উঠলো। বৃষ্টি, অন্ধকার, শূন্যতা—সব এক হয়ে গেলো।
ঘরের ভেতরে পড়ে থাকলো শুধু একটি ফুল… আর দু’টি চিঠি— একটি পুরোনো… একটি নতুন… দুটোতেই একই অনুভূতি— অপূর্ণ ভালোবাসা।
গল্প থেকে শিক্ষাএই গল্পটা আমাদের শিখিয়েছে যে সত্যিকারের ভালোবাসা শুধু বলে দেওয়া নয় বরং একে অপরকে বোঝা,অনুভব করা ও সমান করা এবং একে অপরকে গুরুত্ব দেওয়া। 💙 |
